শুক্রবার অন্ডালের জামবাদ এবং পার্শ্ববর্তী পরাশিয়া কোলিয়ারি এলাকায় দুটি স্থানে ধসের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। এক দিনে খনি অঞ্চলে ধসের এই দুইটি ঘটনা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
প্রথম ধসের ঘটনা ঘটে পরাশিয়া কোলিয়ারি এলাকায়, স্থানীয় পঞ্চায়েত অফিসের পাশে। আর দ্বিতীয় ধসের ঘটনা ঘটে অন্ডাল থানার জামবাদ খোলা মুখ খনি সংলগ্ন বসতি এলাকায়, যেখানে মাত্র ৫০ মিটার দূরে একটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, ফলে এলাকার মানুষের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়ায়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কয়েক বছর আগে একই এলাকায় ইসিএলের পরিত্যক্ত আবাসনে ভয়ানক ধসের ঘটনা ঘটে, যেখানে একটি মহিলা মাটি চাপা পড়েছিলেন। ৯ দিন পর তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। তাদের মতে, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা খনন করা হচ্ছে, যার ফলে বারবার এ ধরনের বিপর্যয় ঘটছে।
পুনর্বাসনের দাবি জানিয়ে স্থানীয়রা বিক্ষোভ প্রকাশ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসিএল আধিকারিকদের একটি দল, যারা ধসের এলাকায় মাটি ফেলে মেরামতির কাজ শুরু করেছে বলে জানিয়েছে।
শুক্রবার অন্ডালের জামবাদ ও পার্শ্ববর্তী পরাশিয়া কোলিয়ারি এলাকাতে ঘটলো ধসের ঘটনা

