২০১৩সালের ২০শে আগষ্ট মহারাষ্ট্রের পুনেতে ওঙ্কারশ্বরের মন্দিরের কাছে মর্নিং ওয়াক করার সময় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় যুক্তিবাদী সংগঠন ম্যানস(মহারাষ্ট্র অন্ধ শ্রদ্ধা নির্মূলন সমিতি)'এর নেতা শহীদত্তোর পদ্মশ্রী ডাঃ নরেন্দ্র দাভোলকরকে। তাঁর স্মরণে সারা দেশের সঙ্গে পঃবঃবিজ্ঞান মঞ্চে'র পক্ষ থেকে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন করা হয় । গলসী বিজ্ঞান কেন্দ্রের পক্ষে কুলগড়িয়া হাই মাদ্রাসা,মিঠাপুর উচ্চ বিদ্যালয় এবং কালনা বিজ্ঞান কেন্দ্রের পক্ষে সিঙেরকোন ব্যাঙ্কের মাঠে দৃশ্য শ্রাব্য মাধ্যমে সাপ ও পরিবেশ সচেতনতা ও কেন এই দিবস,এই নিয়ে আলোচনা করেন পূর্ব বর্ধমান জেলার নেতৃবৃন্দসহ কলেজ ও বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানী, ইন্জিনিয়াররা।কুলগড়িয়া হাই মাদ্রাসায় প্রধান শিক্ষক শেখ জামির হোসেনের মহাশয়ের প্রস্তাব ক্রমে ঐ শিক্ষায়তনে দশ জন সদস্য নির্বাচন করে একটি নতুন বিজ্ঞান সভা খোলা হয়েছে। এ'ছাড়াও বর্ধমান শহর ও গুসকরায় বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির সঙ্গে যৌথভাবে পথসভা হয়। কাটোয়া মহুকুমা পরিবেশ ও বিজ্ঞান চর্চা কেন্দ্রে পড়ুয়াদের মাঝে দাভোলকর সহ হাম্পি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও লেখক অধ্যাপক এম এম কালবুর্গী, বিখ্যাত সাহিত্যিক গোবিন্দ পানসারে ও লঙ্কেশ পত্রিকার সম্পাদক গৌরী লঙ্কেশদের বিজ্ঞান মনস্ক সমাজ গড়ার স্বার্থে তাঁদের আত্মদান সম্পর্কে আলোকপাত করা হয়। বর্ধমান সদর-১'র কলিগ্রাম উচ্চ বিদ্যালয়েও ২২তারিখে সাপ সচেতনতা নিয়ে আলোচনা করা হয়। সভা গুলিতে প্রায় আটশো জনকে যুক্ত করা গেছে। সভাগুলি থেকে খুনিদের শাস্তি ও দেশে কুসংস্কার ও অন্ধবিশ্বাস বিরোধী আইন চালুর জন্য দাবি জানানো হয়। প্রত্যেকটি সভা থেকেই আর-জি-করে অমানবিকভাবে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষনের প্রতিবাদে ধিক্কার জানানো হয় ও অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
পশ্চিম বর্ধমান জেলাতেও সারা ভারত জন বিজ্ঞান নেটওয়ার্কের আহ্বানে সারা দেশের সঙ্গে একযোগে ২০শে আগষ্ট বিকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পঃবঃবিজ্ঞান মঞ্চে'র পক্ষে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন করা হয়। আসানসোল বিজ্ঞান কেন্দ্রের পক্ষে রবীন্দ্রনাথ ভবনের সামনে, রানীগঞ্জ কেন্দ্রের পক্ষে স্টুডেন্ট হেল্থ হোমের হলে,অন্ডাল এপিজে আবদুল কালাম কেন্দ্রের পক্ষে পান্ডবেশ্বর বিজ্ঞান চক্রের জামাইপাড়া বামাকালী মন্দির প্রাঙ্গণে,কুল্টিতে আঃজগদীশচন্দ্র বসু বিজ্ঞান কেন্দ্রে, ডাঃ কাদম্বিনী গাঙ্গুলী বিজ্ঞান কেন্দ্র(দুর্গাপুর)'র পক্ষ থেকে সিটি সেন্টার গীতাঞ্জলি পার্কের আঃপ্রফুল্ল চন্দ্র রায় সরনীর মোড়ে,আঃসত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে দুর্গাপুর মহুকুমা হাসপাতাল মোড়ে, কাঁকসা আঃপ্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের পক্ষে পানাগড় বাজার হাইস্কুলে ও ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের পক্ষে ইস্পাত হাসপাতালের সেমিনার রুমে চারা প্রদান সহ আলোচনা হয়। সভা গুলিতে জেলার নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন এন আই টি(ডি) ও অন্যান্য কলেজের অধ্যাপক,চিকিৎসক ও বিজ্ঞানী ও ইন্জিনিয়াররা। প্রায় পাঁচ শত জন কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল। সভাগুলি থেকে আর-জি-কর-কন্যার উপর নির্যাতন ও খুন-ধর্ষনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ও অপরাধীদের শাস্তির দাবিতে প্রস্তাব পাস করা হয়। এই প্রস্তাবের সমর্থনে রানীগঞ্জে নজরুল মূর্তির পাদদেশ থেকে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা সংগঠিত হয়। সদ্য গঠিত পূর্ব বিধান নগর বিজ্ঞান সভার উদ্যোগে আজকের সভাটি বিধান নগর মহুকুমা হাসপাতাল মোড়ে শুরু হয় একটি শোক সঙ্গীত দিয়ে। আলোচনা শেষে পরিবেশ নিয়ে পরিচালকের নির্দেশনায় একটি পথ নাটিকা উপহার দেন নবগঠিত শ্যামপুর বিজ্ঞান সভার পাঁচ মহিলা বিজ্ঞান কর্মী। সেই সময় বন বাড়াবার আবেদন নিয়ে বিজ্ঞান কেন্দ্রের পক্ষে গাছের চারা ও সীড বল দেয়া হয় দর্শক ও পথচারীদের । সভাগুলি থেকে কালাযাদু ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে ভারত জুড়ে আইন পাশের দাবি জানানো হয়।

