Saturday, 20 Jun 2026

মিনিবাস দুর্ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরে

IMG

Minibus accident in Durgapur

বেপরোয়া মিনিবাস। দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জন যাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে কোর্ট মোড়ের কাছে একটি মিনিবাস দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় বাসের ৫ জন যাত্রী জখম হন। আতঙ্কিত হয়ে পড়ে অন্যান্য যাত্রীরা ।দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান। মিনিবাসটি দুর্গাপুর থেকে উখড়া যাচ্ছিল বলে জানা গেছে।


ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে যানবাহন। পরে  পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মিনিবাসটি সরিয়ে নিলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই মিনিবাস চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Share: