Saturday, 20 Jun 2026

নতুন লিথিয়াম ব্যাটারি নিয়ে এল মাইক্রোটেক

IMG

Microtek Launches Lithium Batteries in Five South Bengal Districts.

বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে নিত্যদিনের ইলেকট্রনিক্স যন্ত্র সবেতেই জ্বালানি হিসেবে এখন ক্রমেই জনপ্রিয় হচ্ছে লিথিয়াম ব্যাটারি। দূষণ কমাতে এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের কারণে বাজারে এই ব্যাটারির চাহিদা দ্রুত বাড়ছে। ঠিক এই সময়েই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় নিজেদের নতুন লিথিয়াম ব্যাটারি নিয়ে এলো মাইক্রোটেক।

বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম—এই পাঁচ জেলায় মাইক্রোটেকের ব্যাটারি মিলবে বলে সংস্থা ঘোষণা করেছে। সেই উপলক্ষে বৃহস্পতিবার দুর্গাপুর সিটিসেন্টারের এক হোটেলে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন পাঁচ জেলার ডিলাররা এবং সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানের সূচনা হয় গণেশ বন্দনা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মাইক্রোটেকের নতুন লিথিয়াম ব্যাটারি হবে আরও সহজে বহনযোগ্য, জলমুক্ত, সময়ে সময়ে আপগ্রেডযোগ্য। পাশাপাশি যেকোনো সমস্যা দেখা দিলে সংস্থার টেকনিক্যাল টিম দ্রুত মেরামতির দায়িত্ব নেবে।

ভারতের অন্যতম পরিচিত বৈদ্যুতিক সামগ্রী প্রস্তুতকারক সংস্থা মাইক্রোটেক দাবি করেছে, তারা সবসময় গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য বাজারে আনে। গুণমান ও পরিষেবার দিক থেকেও তারা ভরসাযোগ্য।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জোনাল সেলস ম্যানেজার অরিজিৎ ব্যানার্জি বলেন, “প্রতিবছর আমরা বিভিন্ন জেলায় যাই, ডিলারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করি। তাদের সমস্যাগুলি শুনে দ্রুত সমাধান করাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সেলস ম্যানেজার লালন ঝা, এরিয়া বিজনেস ম্যানেজার গুরদেব সিং, মার্কেটিং ইন-চার্জ প্রদীপ দুকানিয়া সহ একাধিক পদস্থ আধিকারিক।

Share: