Meeting of the State Bank of India Contractual Workers’ Organization
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চুক্তিভিত্তিক শ্রমিক সমিতির আয়োজনে এক কর্মসূচির আয়োজন করা হয়। দুর্গাপুরের ট্রাং রোড স্থিত এক ভবনের এদিন উপস্থিত ছিলেন চুক্তিভিত্তিক সকল শ্রমিকরা। তাদের দাবি, তারা দীর্ঘদিন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে স্থায়ীকরণের কিন্তু এখনো পর্যন্ত উদাসীন কর্তৃপক্ষ। শ্রমিকদের মধ্যে ক্যাটাগরি ভাগ নিয়েও তাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। মেসেঞ্জার, গার্ড এমনকি সুইপিং এর ক্ষেত্রেও অল্প মজুরিতে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। শ্রমিকদের অবসরের পর গ্রাচুরিটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। বেশ কিছু শ্রম আইন বাতিল নিয়েও পরিবর্তনের কারণে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। এই আইন এবং অস্থায়ীকরণের প্রতিবাদে সকল ক্ষেত্রের চুক্তিভিত্তিক শ্রমিকদের এক হয়ে আন্দোলনের ডাক দেন তারা।

