Medical students in Purulia protested against the rape and murder of a female doctor in R G kar Hospital
পুরুলিয়া : আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষন ও খুনের ঘটনার প্রতিবাদে একটানা সামিল পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়া । আজ বন্ধ রয়েছে ডাক্তারি পঠনপাঠন । পুরুলিয়া মেডিক্যাল কলেজে এখনও কোনো ইন্টার্ন না থাকায় হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের দ্বারা চলছে পুরুলিয়ায় ওপিডি বিভাগ থেকে শুরু করে ইমার্জেন্সী বিভাগ এবং অন্যান্য চিকিৎসা পরিষেবা । আর তাই সিনিয়র সমস্ত চিকিৎসকদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য দপ্তর । ডাক্তারি পড়ুয়াদের দাবি, মহিলা চিকিৎসককে ধর্ষন ও খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে, পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে এবং চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে । ডাক্তারি পড়ুয়াদের দাবি দাওয়া খতিয়ে দেখতে আজই বৈঠকে বসছে স্বাস্থ্য দপ্তর, জেলা পুলিশ প্রশাসন এবং ডাক্তারি পড়ুয়ারা ।

