বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় পৌরনিগম দপ্তরে সমস্ত কাউন্সিলরদের নিয়ে বোর্ড মিটিং করেন। মেয়র জানান, দু'দিন আগে সৃষ্ট নিম্নচাপের কারণে এলাকায় পানীয় জল, নিকাশি নালা এবং বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। পুজোর আগে এই সমস্যাগুলি দ্রুত মেরামত করার বিষয়ে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করা হয়। টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। একনাগারে নিম্নচাপের বৃষ্টির জেরে জল বেড়েছে নদী গুলিতে। মাইথন পাঞ্চের থেকে জল ছাড়ায় হু হু করে জল ঢুকতে শুরু করে লোকালয়ে। পুজোর মুখে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মাথায় হাত মানুষজনের। আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডগুলিতে লাগাতার বৃষ্টির ফলে কোথাও জল দাঁড়িয়ে রয়েছে কোথাও আবার রয়েছে বিদ্যুতের সমস্যা। একই সাথে পানীয় জলের সংকট দেখা দিয়েছে এলাকায়। এমতাবস্থায় তড়িঘড়ি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এক বোর্ড মিটিং এর ডাক দেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। পুজোর আগে মানুষজনের জাতে কোনরকম অসুবিধা না হয় সে কারণে তড়িঘড়ি পানীয়জল,বিদ্যুৎ, নিকাশি নালা এবং রাস্তাঘাট ঠিক করার নির্দেশ দেন মেয়র। এলাকার কাউন্সিলরদের নিয়ে এই বৈঠকে সমস্যা সমাধান করার এক আলোচনা করা হয়।

