Saturday, 20 Jun 2026

কাঁকসায় বিশাল জনসভা মতুয়া মহাসংঘের

IMG

Massive Public Meeting of the Matua Mahasangha Held in Kanksa

এসআইআর-এর মাধ্যমে ওপার বাংলার মানুষদের নাগরিকত্বের অধিকার খর্ব হতে পারে—এই আশঙ্কায় মতুয়া সম্প্রদায়কে আশ্বাস দিতে কাঁকসায় বিশাল সভা করল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান–দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর।

মমতা বালা ঠাকুর বলেন, বৈধ ভোটারদের নাম কাটার চেষ্টা হলে তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামবে এবং মতুয়া সম্প্রদায়ের অধিকারের দাবিতে লড়াই চলবে। অন্যদিকে, এসআইআর ইস্যুতে কেন্দ্র সরকার ও বিজেপিকে নিশানা করে স্নেহাশীষ চক্রবর্তী অভিযোগ করেন, ধর্মীয় বিভাজন তৈরি করতে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, অথচ প্রকৃত সমস্যায় পড়ছেন গরিব ও নথিহীন মানুষরা, বিশেষ করে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুরা।

সভা থেকে দলীয় নেতৃত্বরা মতুয়া সম্প্রদায়ের পাশে থাকার এবং তাদের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। সভায় মতুয়া সম্প্রদায়ের মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

Share: