Saturday, 20 Jun 2026

কোক ওভেন থানার বড়সড় সাফল্য – WBSEDCL-এর ১২ লক্ষ টাকার চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ৩

IMG

Major Success for Coke Oven Police – Stolen Equipment Worth ₹12 Lakh Belonging to WBSEDCL Recovered, 3 Arrested

আবারও বড়সড় সাফল্য কোক ওভেন থানার। রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থা WBSEDCL-এর টেন্ডারপ্রাপ্ত একটি সংস্থার প্রায় ১২ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কিনারা করল পুলিশ।

চুরি যায় নারায়ণপুর এলাকা থেকে বেশ কিছু ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল। এ নিয়ে সংস্থার তরফে মোঃ তৌফিক আলি ২১ জুলাই কোক ওভেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কোক ওভেন থানার আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়।

তদন্তে নেমে পুলিশ প্রথমে গ্রেফতার করে লরি চালক নিতেশ কুমার যাদবকে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি যাওয়া মাল সে তার লরিতে করে নিয়ে যায় হাওড়ার লেলুয়া সংলগ্ন মালিপাঞ্চগোড়া এলাকায়। এরপর তার দেখানো পথে পুলিশ অভিযান চালিয়ে মালিপাঞ্চগোড়া এলাকা থেকে রিতেশ প্রতাপ সিং নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে।

রিতেশ প্রতাপ সিং-এর জবানবন্দির ভিত্তিতে আবারও হানা দেয় পুলিশ, এবং অবশেষে মূল অভিযুক্ত অনুজ কুমারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেই উদ্ধার হয় সম্পূর্ণ চুরি যাওয়া বৈদ্যুতিক সরঞ্জাম, যার বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।

এই ঘটনায় এখন পর্যন্ত মোট তিনটি গাড়ি আটক করেছে পুলিশ—একটি ছোট ৪০৭, একটি হাইড্রা এবং একটি লরি। আজ সোমবার মূল অভিযুক্ত অনুজ কুমারকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশের এই দ্রুত ও সফল পদক্ষেপে খুশি WBSEDCL-এর টেন্ডারপ্রাপ্ত সংস্থার কর্তৃপক্ষ।

Share: