“No Fear, Only Trust”: Amit Shah sends a big pre-election message, promises ₹3,000 monthly support for women
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় এসে বিজেপির নির্বাচনী ইশতেহার ‘ভয় নয়, ভরসা’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। নিউটাউনের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই সংকল্পপত্র উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা Suvendu Adhikari, রাজ্য সভাপতি Samik Bhattacharya, কেন্দ্রীয় মন্ত্রী Sukanta Majumdar, Agnimitra Paul এবং Shantanu Thakur।
এই ইশতেহারে রাজ্যের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি মহিলাদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যতদিন না মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত হচ্ছে, ততদিন প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
এছাড়াও গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকার আর্থিক সহায়তা, ৭৫ লক্ষ ‘লখপতি দিদি’ তৈরির লক্ষ্য এবং ৩৩ শতাংশ সংরক্ষণের ঘোষণা করা হয়েছে।
মহিলাদের নিরাপত্তা জোরদার করতে প্রতিটি থানায় আলাদা মহিলা থানা, ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন এবং ক্যান্সার সংক্রান্ত রোগের জন্য নিয়মিত স্ক্রিনিংয়ের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।
ইশতেহারে সরকারি কর্মীদের ডিএ নিশ্চিত করার পাশাপাশি কলকাতাকে দেশের অন্যতম অর্থনৈতিক রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।
একই সঙ্গে বেকার যুবকদের জন্যও বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে—কর্মসংস্থানের সুযোগ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার টাকা করে বেকার ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

