Saturday, 20 Jun 2026

আসানসোলে যুবকের মৃত্যু, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ

IMG

“A youth dies in Asansol; allegations raised against a Trinamool leader.”

আসানসোল এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও কংগ্রেস কর্মীরা আসানসোল উত্তর থানার পুলিশ পোস্টের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান। ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।

জানা যায়, অনন্যা কমপ্লেক্সের বাসিন্দা দেবদীপ চ্যাটার্জীকে গভীর রাতে, আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে কয়েকজন দুষ্কৃতী মারধর করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একাধিক ব্যক্তি তাঁকে ঘিরে আক্রমণ চালাচ্ছে। সেই সময় তাঁর স্ত্রী ও সন্তান বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা থামেনি বলে অভিযোগ।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় দেবদীপের মৃত্যু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আসানসোল সাউথ পিপি থানার সামনে মৃতদেহ নিয়ে অবস্থান বিক্ষোভে অংশ নেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি, মৃতের পরিবার এবং কমপ্লেক্সের অন্যান্য বাসিন্দারা।

যদিও অভিযোগের তীর তৃণমূলের এক জনপ্রতিনিধির দিকে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে দু’জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর সবার।

Share: