Saturday, 20 Jun 2026

নতুন মহকুমা আদালত ভবনের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ, ঘেরাও এডিডিএ অফিস

IMG

Lawyers protest demanding a new sub-divisional court building, gherao (surround) ADDA office

নতুন মহকুমা আদালত ভবন নির্মাণের দাবিতে সরব হয়েছেন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। সোমবার দুর্গাপুর সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন নিগম (এডিডিএ) ভবন ঘেরাও করেন কয়েকশো আইনজীবী।

আইনজীবীদের অভিযোগ, দুর্গাপুর মহকুমা আদালতের বর্তমান ভবনটি অত্যন্ত জীর্ণ ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় সেখানে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, যা বিচারব্যবস্থাকে বিপর্যস্ত করে দিতে পারে। অথচ প্রতিদিন এই আদালতে শত শত সাধারণ মানুষ বিচারপ্রার্থীতে আসেন, সঙ্গে থাকেন বহু আইনজীবী। এই পরিস্থিতিতে নতুন আদালত ভবন নির্মাণের জন্য এডিডিএ’র তরফে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন আইনজীবীরা।

দুর্গাপুরের আইনজীবী সৌমেন মিত্র বলেন, “আদালতের ভঙ্গুর অবস্থায় আমরা সবাই আতঙ্কিত। সাধারণ মানুষকেও প্রতিনিয়ত ভয়ের পরিবেশে আদালতে হাজিরা দিতে হচ্ছে। নতুন ভবন নির্মাণে এডিডিএ’র সক্রিয় ও কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের আরও জোরালো এবং দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন।"

Share: