উখড়া ফুটবল একাডেমী চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে। উখড়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলাটি বৃহস্পতিবার উখড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় উখড়া ফুটবল একাডেমী ১-০ গোলে শ্যামসেল (জামুরিয়া) ফুটবল দলকে পরাজিত করে। প্রথমার্ধেই জয়সূচক গোলটি করেন উখড়া ফুটবল একাডেমীর রোহিত বাউরী।
উখড়া স্পোর্টিং ক্লাবের এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনহা ও সুলে মুশা। খেলা ঘিরে স্থানীয় মানুষজনের উৎসাহ ছিল দেখার মতো।

