Kalyan Banerjee Faces Protest in Chanditala, Suffers Head Injury After Being Hit by a Brick
চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা প্রদর্শন ও ‘চোর চোর’ স্লোগান দেন একদল বিক্ষোভকারী। অভিযোগ, বিক্ষোভের মাঝে তাঁর গায়ে চড়-চাপড় লাগে এবং দূর থেকে তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। একটি ঢিল তাঁর মাথায় আঘাত করলে তিনি আহত হন।
ঘটনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি কর্মীরাই তাঁর উপর হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।

