Janantik took to the streets demanding punishment for the accused in the R G kar case
আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নামল দুর্গাপুরের একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান জনান্তিকের সদস্যারা। বেনাচিতিতে সকাল সাড়ে দশটায় ব্যাঙ্ক অফ বরোদার সামনে মহিলারা বিক্ষোভের সামিল হন। জনান্তিকের সম্পাদিকা লতা ঘোষ দাবি তোলেন কোনরকম টালবাহানা না করে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত করে এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

