Saturday, 20 Jun 2026

পাণ্ডবেশ্বরের দুই স্কুলে স্মার্ট ক্লাসের উদ্বোধন, শিক্ষার ডিজিটালীকরণে এগিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

IMG

Inauguration of Smart Classes in Two Schools of Pandaveswar, MLA Narendra Nath Chakraborty Leads the Way in Digitizing Education

পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া ভুরকুন্ডা হাইস্কুল এবং জেমুয়া ভাদুবালা হাইস্কুলে আজ স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রায় এক মাস আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এই দুই স্কুলে ছাত্রছাত্রীদের জন্য আধুনিক ও ডিজিটাল শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই রটারি ক্লাব অফ উখড়ার সহযোগিতায় এবং তাঁর নিজস্ব উদ্যোগে আজ এই স্মার্ট ক্লাস কার্যক্রম চালু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বলেন, "বিভিন্ন বেসরকারি স্কুল ইতিমধ্যেই ডিজিটাল শিক্ষাদানে অগ্রণী হয়েছে। এবার ধাপে ধাপে আমাদের সরকারি স্কুলগুলোতেও এই সুবিধা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। শিক্ষার মানোন্নয়ন এবং বাচ্চাদের উন্নত ভবিষ্যৎ গঠনে এটাই আমাদের প্রধান লক্ষ্য।"

এই উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরাও। তাঁরা মনে করছেন, স্মার্ট ক্লাস চালু হওয়ায় পড়াশোনায় আরও আগ্রহী হবে ছাত্রছাত্রীরা।

Share: