Saturday, 20 Jun 2026

দুর্গাপুরের নগরবন প্রকল্পে আলোকসজ্জার উদ্বোধন

IMG

Inauguration of lighting in Durgapur's Nagarban project

সুসজ্জিত আলোকসজ্জার শুভ উদ্বোধন হল দুর্গাপুরে। ১৪ই আগস্ট দুর্গাপুরের মহকুমা শাসকের করণের বিপরীতে অবস্থিত নগর বন প্রকল্পে দুর্গাপুর পৌর নিগম কর্তৃক সম্পাদি আলোকসজ্জার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। এদিন সন্ধ্যে সাড়ে ছটায় নগর বন প্রকল্পের এই আলোকসজ্জার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ড: সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, নগর নিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যা রাখি তিওয়ারি, প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই সহ অন্যান্যরা।

Share: