Saturday, 20 Jun 2026

জীবিত স্ত্রীর নামে ডেথ সার্টিফিকেট বার করায় স্বামী সহ গ্রেপ্তার দুই

IMG

স্ত্রীর নামে জাল মৃত্যুর শংসাপত্র তৈরি করার অভিযোগে কাঁকসা থানার পুলিশ গ্রেফতার করল চঞ্চল সমাদ্দার, বাসুদেব চ্যাটার্জী, ও শংকর ভৌমিককে। ৪ সেপ্টেম্বর কাঁকসা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি এই বিষয়ে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়। জানা গেছে, মৃত প্রতিমা সমাদ্দারের স্বামী চঞ্চল সমাদ্দারের সাথে শ্বশুরবাড়ির মতবিরোধ ছিল। স্ত্রীর মৃত্যুর পরে ব্যাংকের ঋণ মুকুব করতে গিয়ে চঞ্চল শ্বশুরবাড়ির থেকে প্রয়োজনীয় নথিপত্র না পেয়ে শংকর ভৌমিকের সাহায্য নেন। শংকর ভৌমিক পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী বাসুদেব চ্যাটার্জীর সহযোগিতায় টাকার বিনিময়ে স্ত্রীর নামে জাল শংসাপত্র তৈরি করেন। শংসাপত্রটি গোপালপুর পঞ্চায়েতের প্রধানের সই জাল করে তৈরি হয়। 

এই জাল শংসাপত্র ব্যবহার করে ব্যাংকের ঋণ মকুব করা হয়, তবে লক্ষীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বন্ধ করতে গেলে বিডিও অফিসের সন্দেহ হয়। অফিস থেকে গোপালপুর পঞ্চায়েতে যোগাযোগ করা হলে শংসাপত্রটি জাল প্রমাণিত হয় এবং থানায় অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার মহকুমা আদালতে তিনজনকে পেশ করা হলে বাসুদেব চ্যাটার্জীকে জেল হেফাজত ও চঞ্চল সমাদ্দার ও শংকর ভৌমিককে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Share: