Governor visits Durgapur hospital, assures justice for survivor
সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস পৌঁছান দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা সময় কাটান। রাজ্যপাল নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে কথা বলেন, পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন।
রাজ্যপাল জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে যে আলোচনা করেছেন তা সম্পূর্ণ গোপনীয়। তবে পরিবার যেন ন্যায়বিচার পায়, তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
সি. ভি. আনন্দ বোস আরও বলেন, নির্যাতিতা বর্তমানে ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছে। এর আগে রাজ্যে এমন একাধিক অমানবিক ঘটনার সাক্ষী হতে হয়েছে। যে বাংলার ইতিহাস নবজাগরণের নেতৃত্ব দিয়েছিল, সেই বাংলায় এমন ঘটনা গভীর উদ্বেগের কারণ।

