Saturday, 20 Jun 2026

সিএল জামবাদ ওসিপিতে জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দা এরিয়ার জেসিসি মেম্বার গৌর পাল

IMG

Gaur Pal, JCC member of Kenda area hoisted the national flag at CL Jambad OCP

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হল কেকেএসসি আইএনটিটিইউসির পক্ষ থেকে কেন্দা এরিয়ার সিএল জামবাদ ওসিপিতে। এদিন জাতীয় সংগীতের মাধ্যমে সিএল জামবাদ ইউনিয়ন অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দা এরিয়ার জেসিসি মেম্বার গৌর পাল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কেশব ফৌজদার, গৌতম পান্ডের সহ অন্যান্যরা। জনপ্রিয় শ্রমিক নেতা গৌর পাল বলেন দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে গেলে সকলকে একত্রিত ভাবে এক ছাতার তলায় কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে আরো বেশি করে কয়লা উত্তোলন করার কথা বলেন তিনি। কোন সাম্প্রদায়িক শক্তি যাতে মাথা চাড়া না দেয় সেদিকেও নজর রাখার কথা বলেন গৌর পাল।

Share: