Garage Mechanic Electrocuted by 11kV High-Tension Wire in Raniganj.
রানিগঞ্জ থানার মঙ্গলপুর শিল্পতালুক সংলগ্ন বাঁশরা এলাকায় হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গ্যারাজ মেকানিকের। মৃত যুবকের নাম মহঃ আলতামাস (২০), বাড়ি রানিগঞ্জ থানার মাজার শরিফের শহীদ নগরে।
গ্যারাজ মালিক মহঃ নাসিম জানান, দীর্ঘদিন ধরেই আলতামাস তাঁর গ্যারাজে কাজ করত। বুধবার সকালে গ্যারাজের ছাদে উঠে নর্দমা পরিষ্কার করার জন্য লোহার পাইপ নামানোর সময় দুর্ঘটনা ঘটে। অসাবধানতাবশত পাইপটি ওপর দিয়ে যাওয়া *১১ হাজার ভোল্টের হাইটেনশন তারে* স্পর্শ করলে মুহূর্তে প্রবল বিস্ফোরণ ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলতামাস ছিটকে মাটিতে পড়ে যান।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ঘটনার পর প্রশ্ন উঠেছে—উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের ঠিক নিচে কীভাবে গ্যারাজ চালানো হচ্ছিল, তা নিয়ে।

