Saturday, 20 Jun 2026

মন্ত্রী প্রদীপ মজুমদারের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় সংস্কারের অর্থ বরাদ্দ হল

IMG

Funds Allocated for Primary School Renovation at the Initiative of Minister Pradip Majumdar

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজবাঁধের চটি এলাকার নিম্ন বুনিয়াদি বিদ্যালয়টির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। স্কুলের দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে, ছাদ থেকে চুঁইয়ে জল পড়ে, এবং দুটি শ্রেণীকক্ষের মধ্যে একটি যে কোনও সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবু উপায় না থাকায় সেখানেই ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৪৩ জন ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করে, আর শিক্ষক রয়েছেন মাত্র তিনজন।

বিদ্যালয়ের এই দুর্দশার খবর জানার পর, রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার দ্রুত উদ্যোগ নেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে বিদ্যালয়ের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন শ্রেণীকক্ষ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার জন্য মোট ১৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই খবরে খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা।

Share: