Saturday, 20 Jun 2026

মৎস্য ও পাঁপড় উৎসবের আয়োজন দুর্গাপুরে

IMG

ষোলআনা বাঙালিয়ানার আবহে আজ দুর্গাপুর ইস্পাত নগরীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল খুঁটি পুজো অনুষ্ঠান। দুর্গাপুর নগর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই মিলন মেলা দুর্গাপুরবাসীর বহু প্রতীক্ষিত একটি অনুষ্ঠান।  


দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি গত কয়েক বছর ধরে দুর্গাপুর শিল্পাঞ্চলে এক ভিন্নধর্মী বাঙালিয়ানার স্বাদ এনে দিতে মৎস্য উৎসবের আয়োজন করে আসছে। এই বছরের শীতকালীন মিলন মেলা শুরু হচ্ছে আগামী ৩০শে জানুয়ারি দুপুর ২টোর সময়। সোসাইটির অন্যতম উদ্যোক্তা এবং বিশিষ্ট সমাজসেবী পল্লব নাগ জানান, বাংলায় প্রথমবারের মতো “পাপড় মেলা” দিয়ে এই মিলন মেলার সূচনা করা হবে। মাত্র ১০ টাকার কুপনে অতিথিরা ৩০ রকমের পাপড়ের স্বাদ নিতে পারবেন।  


পাপড় মেলার পাশাপাশি এদিন থাকবে হস্তশিল্প প্রদর্শনী ও বাউল সঙ্গীতের অনুষ্ঠান। পরের দিন, ৩১শে জানুয়ারি, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে পাপড় মেলা, হস্তশিল্প মেলা এবং পুতুল নাচের আসর। ১লা ফেব্রুয়ারি হস্তশিল্প মেলার সাথে বাংলার ঐতিহ্যপূর্ণ বহুরূপী নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মূল মঞ্চে অনুষ্ঠিত হবে।  


শীতকালীন মিলন মেলার শেষ দিন, ২রা ফেব্রুয়ারি, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে “মৎস্য উৎসব ২০২৫।” মাত্র ১০০ টাকার কুপনে অতিথিরা ২৫-৩০ রকমের মাছের স্বাদ উপভোগ করতে পারবেন।

Share: