Saturday, 20 Jun 2026

ব্যাটের গোডাউনে আগুন লাগায় চাঞ্চল্য এলাকায়

IMG

দুর্গাপুরের কোকওভেন থানার নেপালি পাড়া হিন্দি হাইস্কুল সংলগ্ন এলাকায় ব্যাটের গোডাউনে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার দুপুরে হঠাৎ ওই গোডাউনে আগুন লেগে যায়, যা গুদামে থাকা ব্যাটের কারুকার্যের যন্ত্রাংশে ছড়িয়ে পড়ে। 


ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনের মালিক এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। 

স্থানীয় দোকানদার তারকনাথ দে জানান, "আমরা হঠাৎ দেখি, গোডাউনে আগুন জ্বলছে। আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। তবে দমকল বাহিনীর তৎপরতায় আগুন দ্রুত আয়ত্বে আসে।" 

দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Share: