Saturday, 20 Jun 2026

ওড়িশার ভুবনেশ্বরে জাতীয় সাংবাদিক দিবসে সম্মানিত এক্সপ্রেস নিউজের কর্ণধার

IMG

১৬ নভেম্বর জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে ওডিশার রাজধানী ভুবনেশ্বরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক কল্যাণ বোর্ডের উদ্যোগে আয়োজিত এই সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল গণমাধ্যমের পরিবর্তন। খবরের কাগজ ও টিভি চ্যানেল থেকে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার দিকে পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়াও, সংবাদমাধ্যমের কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। ওডিশার বিভিন্ন সাংবাদিক এই বিষয়ে বক্তব্য রাখেন। প্রথম পর্বে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওডিশার রাজস্ব দপ্তরের মন্ত্রী সুরেশ পুজারি।  

সেমিনারের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন ওডিশার রাজ্যপাল রঘুবর দাস। এই পর্বে দেশের বিভিন্ন রাজ্যের সাংবাদিক ও সম্পাদকদের অসামান্য কাজের জন্য সম্মানিত করা হয়। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের *এক্সপ্রেস নিউজ*-এর কর্ণধার মদন সিং মহাশয়কে তাঁর উল্লেখযোগ্য কাজের জন্য সম্মানিত করা হয়। মদন সিংকে একটি শাল, শংসাপত্র, ফুলের স্তবক এবং কোনারকের সূদৃশ্য রথচাকার অনুকরণে তৈরি একটি মেমেন্টো প্রদান করেন রাজ্যপাল রঘুবর দাস।  

সম্মান গ্রহণের পর মদন সিং বলেন, "আমার দীর্ঘ কর্মজীবনে এটি একটি বড় প্রাপ্তি, বিশেষত ভিন রাজ্যে। এই সম্মান আমাকে অনুপ্রাণিত করেছে এবং আরও ভালো কাজ করার ইচ্ছা আবার নতুন করে জাগিয়ে তুলেছে। উদ্যোক্তাদের আয়োজন ও আতিথেয়তায় আমি মুগ্ধ।"

Share: