Saturday, 20 Jun 2026

উচ্ছেদ অভিযান অব্যাহত দুর্গাপুরে

IMG

দুর্গাপুরের রামমোহন অ্যাভিনিউতে বৃহস্পতিবার ডিএসপি কর্তৃপক্ষ বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চালায়। আগে থেকেই বাড়ির মালিককে নোটিশ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করেন। এই কারণে, সিআইএসএফ বাহিনীকে সঙ্গে নিয়ে ডিএসপি আধিকারিকরা বুলডোজার চালিয়ে একের পর এক বাড়ির গেট, দেওয়াল, ঘর ভেঙে দেন। ডিএসপির টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের আধিকারিক প্রিয়ব্রত বটব্যাল বলেন, "নোটিশ দেওয়ার পরও বাড়ির মালিক কর্ণপাত না করায় উচ্ছেদ অভিযান করা হয়েছে।"

Share: