Saturday, 20 Jun 2026

জুনিয়ার মডেল ইন্টারন্যাশনাল ২০২৫ ফাস্ট রানার্স আপ দুর্গাপুরের শ্রিয়া গড়াই

IMG

Durgapur’s Shriya Gorai is the First Runner-Up of Junior Model International 2025

বিশ্বমঞ্চে সাফল্যের উজ্জ্বল নজির গড়ল দুর্গাপুরের খুদে মডেল শ্রিয়া গরাই। মাত্র ৬ বছর বয়সেই “জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফাইনাল ২০২৫”-এ ফার্স্ট রানার্স আপের খেতাব জিতে বিশ্ববাসীর নজর কেড়েছে কাঁকসার এই খুদে প্রতিভা।

ভিয়েতনামে আয়োজিত এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিশ্বের ২২টি দেশের প্রতিযোগীরা। সবার মধ্যে নিজেকে প্রমাণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রিয়া। তার এই সাফল্যে শুধু দুর্গাপুর নয়, গর্বিত হয়েছে গোটা দেশ।

দুর্গাপুরের দিল্লি পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শ্রিয়া মাত্র সাড়ে তিন বছর বয়স থেকেই মডেলিং শুরু করে। একের পর এক প্রতিযোগিতায় সাফল্য পেয়ে সুযোগ আসে “জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফাইনাল ২০২৫”-এ অংশ নেওয়ার। সারা দেশের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় গোয়ায়, যেখানে শ্রিয়া সেরার শিরোপা জিতে নেয় এবং ফাইনালের জন্য ভিয়েতনামে যাওয়ার সুযোগ পায়।

তবে শুধু মডেলিং নয়, পড়াশোনাতেও সমান দক্ষ এই খুদে। বাবা অভিজিৎ গরাই জানিয়েছেন, “শ্রিয়া যা কিছু করে, মন দিয়েই করে – পড়াশোনা হোক বা মডেলিং।” মেয়ের এই আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বাবা-মা জানিয়েছেন, ভবিষ্যতে শ্রিয়া যে পথেই এগোতে চাইবে, তাঁরা সর্বতোভাবে পাশে থাকবেন।শ্রিয়ার স্বপ্ন? বড় হয়ে অ্যাস্ট্রোনট হওয়া, আর শখের মডেলিং তো থাকছেই।

Share: