"সবুজ পৃথিবীর আহ্বানে" পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও আদর্শপল্লী ইয়ংস অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে তৃতীয় বর্ষ "ডঃ বাসন্তী দুলাল নাগ চৌধুরী স্মারক বিজ্ঞান মেলা ২০২৪" সফলভাবে অনুষ্ঠিত হলো ২০-২২ শে ডিসেম্বর ২০২৪ বেহালাতে।
জনসাধারণের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করা এবং বিজ্ঞান সচেতনতা প্রসারের লক্ষ্যে গড়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও বেহালার জনপ্রিয় সংগঠন আদর্শপল্লী ইয়ংস অ্যাসোসিয়েশন ২০২২ সাল থেকে এই দুটি সংগঠন যৌথভাবে বিজ্ঞান মেলা আয়োজন করে চলেছে।
এই বিজ্ঞান মেলায় নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেমন- বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরী, বক্তৃতা প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতা, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রতিযোগিতা। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ভারতবর্ষের মহাকাশ গবেষণা, পরিবেশ সচেতনতা, জনস্বাস্থ্য ইত্যাদি নানা বিষয়ে মনোগ্রাহী আলোচনা চক্র, বিভিন্ন প্রতিযোগিতা সহ অরিগামি কর্মশালায় অংশগ্রহণে ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। ছিল বিজ্ঞানভিত্তিক বিষয়ের উপর নানা ধরণের আকর্ষণীয় প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

