Saturday, 20 Jun 2026

আর জি কর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরের চিকিৎসকরা

IMG

Doctors of Durgapur protest against R G Kar case

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদের  ঝড় দুর্গাপুরে।  বেশ কয়েকটা বেসরকারী ও একটি সরকারী  হাসপাতালের চিকিৎসকরা আরজি কর কান্ডের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এদিন শোভাপুর সংলগ্ন বেসরকারী হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা সাথে ডাক্তারী পড়য়ারা মূলতঃ এই প্রতিবাদ মিছিলের উদ্যোগ নেন যাতে পা মেলান সরকারী ও অন্যান্য বেসরকারী হাসপাতালের চিকিৎসকরাও।

এদিন মিছিলটি সিটি সেন্টারের একটি শপিং মলের সামনে থেকে বের হয়, যা গিয়ে শেষ হয় দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে। প্ল্যাকার্ড হাতে এদিন তাঁরা শান্তিপূর্ণ মিছিলটি করেন।

Share: