আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের নাম মহম্মদ আরিফ, যাকে আসানসোল উত্তর থানার চাঁদমারি এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি সেভেন এমএম কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। এসটিএফ ধৃতকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেয়।
শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়। বিশেষ সূত্রে জানা গেছে, মহম্মদ আরিফ একটি আন্তঃরাজ্য কুখ্যাত গ্যাংয়ের সদস্য। যদিও সে বিহারের বাসিন্দা, বর্তমানে ঝাড়খণ্ডে বসবাস করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে এসটিএফের একটি দল চাঁদমারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

