Controversy Erupts Over Death of 4-Year-Old in Durgapur After Hospital Refuses Admission
দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের রামানুজন এলাকায় চার বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে চিকিৎসার মান ও অব্যবস্থাপনা নিয়ে। মৃত শিশুর নাম ঋক বাগদি।
পরিবারের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে দুর্গাপুর নগর নিগমের অধীনস্থ উইলিয়াম কেরি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
কিন্তু অভিযোগ, মহকুমা হাসপাতালে ভর্তি না নিয়ে কেবলমাত্র আউটডোরে চিকিৎসা করে কিছু ওষুধ দিয়ে ফেরত পাঠানো হয়। এরপরেই শিশুটির মৃত্যুকে ঘিরে পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

