Congress protests by blocking the road
দুর্গাপুরে কংগ্রেসের পথ অবরোধ। জালানো হল প্রধানমন্ত্রীর কুসপত্তলিকা। প্রসঙ্গত, রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে "ভোট চোর, গোদ্দী ছোড়" পদযাত্রার পর বিহারের পাটনা ও কলকাতায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয় "বিধান ভবন"এ হামলার অভিযোগ ওঠে। বিজেপি পার্টির দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেয় বলেও অভিযোগ। একইসাথে কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তান্ডব চালানোরও অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তারই প্রতিবাদে দুর্গাপুরের প্রান্তিকা মোড়ে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।এই বিক্ষোভের জেরে জনবহুল এলাকায় বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল অবরুদ্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর বিক্ষোভ উঠে গেলে পরিস্থিতির স্বাভাবিক হয়।

