Politics
আর জি কর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল কংগ্রেসের
Congress protest march against R G Kar scandal
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস আজ আসানসোলের জিটি রোডে আরজি কর হাসপাতালে এক মহিলা ডাক্তারকে নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি মশাল ও মোমবাতি মিছিলের আয়োজন করেছে। এই মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, জেলা মহিলা কংগ্রেস সভাপতি মেঘনা মান্না, জেলা মহিলা কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব এবং জেলার বিভিন্ন ব্লকের নেতা-কর্মীরা। একজন মহিলা ডাক্তারের উপর যেভাবে পাশবিক নির্যাতন হয়েছে এই নৃশংস ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এ রাজ্যের সরকার বলে অভিযোগ তুললেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। এই বিক্ষোভ মিছিল থেকে উঠে এলো লক্ষী ভান্ডার প্রসঙ্গ। জেলা সভাপতি অভিযোগ করেন হাজার টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গের মা-বোনেদের মুখকে স্তব্ধ করার চেষ্টা চলছে। তাই অবিলম্বে এই ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বার করে যথোপযুক্ত শাস্তি দেওয়ার দাবী তোলেন তারা।