দুর্গাপুরে মমতার পদযাত্রায় জনসমুদ্র, ভোটের আগে শক্তি প্রদর্শন

IMG

Chief Minister’s march in Benachiti, Durgapur

শুক্রবার দুর্গাপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা জনসমুদ্রে পরিণত হয়। প্রান্তিকা থেকে ভিড়িঙ্গি পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তাজুড়ে উৎসবের আবহে মানুষের ঢল নামে। তাঁর সঙ্গে ছিলেন তিন প্রার্থী—প্রদীপ মজুমদার, কবি দত্ত ও নরেন্দ্রনাথ চক্রবর্তী। কড়া নিরাপত্তার মধ্যেই কর্মসূচি সম্পন্ন হয়। ভোটের আগে এই বিশাল জমায়েতকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছে বিশ্লেষকরা।


Share: