Saturday, 20 Jun 2026

আসানসোলে নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন সহ পশ্চিম বর্ধমানে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

IMG

Chief Minister Mamata Banerjee inaugurates newly constructed administrative buildings in Asansol and launches multiple government projects in West Burdwan

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল মাঠ থেকে অনুষ্ঠিত সরকারি প্রকল্পের শিলান্যাস, শুভ উদ্বোধন ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই অনুষ্ঠানে তিনি আসানসোলের কল্যাণপুরে নবনির্মিত জেলাশাসক ও জেলা সমাহর্তার কার্যালয় এবং আসানসোল কোর্ট মোড় সংলগ্ন এলাকায় নব নির্মিত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সদর দপ্তরের শুভ উদ্বোধনও করেন।

Share: