Celebrating a child's birthday through a humanitarian initiative by the family.
দুর্গাপুরের সগড়ভাঙায় এক দুই বছরের শিশুর জন্মদিন ভিন্নভাবে উদযাপিত হলো— পরিবার আয়োজন করল রক্তদান শিবির। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্য রাখি তিওয়ারি, প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, কোকওভেন থানার ওসি মইনুল হক ও বিধাননগর ফাঁড়ির আইসি মিহির দে-সহ অন্যান্যরা। সংগৃহীত রক্ত দুর্গাপুর মিশন হাসপাতালে দেওয়া হয়। তীর্থেশ চট্টোপাধ্যায়ের পরিবার জানায়, তারা বছরজুড়ে নানা সামাজিক উদ্যোগ নেয়, আর এবার নাতির জন্মদিনও সেই পথেই পালন করা হলো।

