Saturday, 20 Jun 2026

বুলডোজার দিয়ে উচ্ছেদ দুর্গাপুরে

IMG

Bulldozer eviction in Durgapur

উচ্ছেদ অভিযান অব্যাহত দুর্গাপুরে। দিনভর বুলডোজার নিয়ে চলল উচ্ছেদ অভিযান ।পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সরকারি জমি পুনরুদ্ধারের জন্য কিছুদিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। সম্প্রতি, ডিএসপি টাউনশিপেও দখল হয়ে যাওয়া জমি খালি করতে উদ্যোগ নিয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষ।


শনিবার, টাউনশিপের এ-জোন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ডিএসপির জমিতে বহু অবৈধ নির্মাণ গজিয়ে উঠেছে এবং কর্তৃপক্ষ একাধিকবার সরে যাওয়ার নোটিশ দেওয়া সত্ত্বেও কোনও ফল হয়নি। এর ফলে, ডিএসপি কর্তৃপক্ষ অবশেষে উচ্ছেদ অভিযানে নামতে বাধ্য হয়। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রানা প্রতাপ রোড থেকে আশীষ মার্কেট পর্যন্ত এই অভিযান চলেছে এবং বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণগুলি ভেঙে দেওয়া হয়। এদিন কোনরকম অশান্তি এড়াতে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়।

Share: