Saturday, 20 Jun 2026

বিজেপির বিক্ষোভে উত্তেজনা দুর্গাপুরে

IMG

BJP road block in Durgapur

আর জি করের ঘটনার প্রতিবাদে বিজেপির অবরোধকে কেন্দ্র করে দুর্গাপুরের মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সাথে ধস্তাধস্তির পর বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন এবং সার্ভিস রোডে বসে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়, এবং বেশ কিছু বিজেপি কর্মীকে আটক করা হয়। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধিক্কার মিছিল বের হয়।  এরপরই সার্ভিস রোডের উপর বসে পড়েই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে তাদেরকে তুলতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা তারপর চলে ধস্তাধস্তি। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক কে আটক করে পুলিশ। এদিন এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মুচিপাড়া এলাকায়।

Share: