Saturday, 20 Jun 2026

ঋণ পরিশোধ করতে না পারায় বাড়ি দখল নিল ব্যাংক

IMG

কাঁকসার মনোজপল্লীতে এক ব্যক্তির বাড়ির দখল নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ, কারণ তিনি প্রায় ৩০ লক্ষ টাকার ব্যাংক ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটা নাগাদ ব্যাংকের পক্ষ থেকে ওই বাড়ি সিল করে দেওয়ার পাশাপাশি দেওয়ালে দখল নেওয়ার নোটিশ সাঁটানো হয়। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন যে, বাড়ির মালিক রামকৃষ্ণ বসু প্রায় পাঁচ বছর আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৮০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বাকি টাকা পরিশোধ না করার কারণে বাড়িটির প্রায় ৩০ লক্ষ টাকা বকেয়া ছিল। ঋণ শোধের জন্য তাকে একাধিকবার সুযোগ দেওয়া হলেও তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তাই ব্যাংক কর্তৃপক্ষ আদালতের সাহায্য নেয়। আদালতের নির্দেশ অনুসারে, কাঁকসা থানার পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ ওই বাড়ির দখল নেয় ব্যাংক কর্তৃপক্ষ।

Share: