দুর্গাপুরে অবৈধ টোটোর বিরুদ্ধে অটোচালকরা আন্দোলনে নেমেছেন। বুধবার, ডিভিসি মোড় থেকে মহকুমা শাসকের দফতর পর্যন্ত মিছিল করেন অটোচালকরা। এরপর মহকুমা শাসকের দফতরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
অটোচালকদের অভিযোগ, অটো স্ট্যান্ডের পাশেই অবৈধভাবে টোটো স্ট্যান্ড গড়ে উঠছে। একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন অটোচালকদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসন যদি এবারও কোনও ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।

