Saturday, 20 Jun 2026

জননেতার আগমনে জনজোয়ার অন্ডাল বিমানবন্দরে

IMG

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রিয় নেতাকে স্বাগত জানাতে অন্ডাল বিমানবন্দরে এদিন সকাল থেকেই উপচে পড়েছিল দলের কর্মী সমর্থকদের ভিড়। ব্যাঙ্গালোরের হাসপাতালে বাইপাস সার্জারির পর সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। একজন দক্ষ সেনাপতির মতোই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছেন বিরোধীদের কাছ থেকে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে প্রথিতযশা চিকিৎসক ডক্টর দেবী সেট্টির তত্ত্বাবধানে সার্জারি হয় নরেন্দ্রনাথ বাবুর। দলের লড়াকু সৈনিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য চিকিৎসক ডাক্তার দেবী সেট্টিকে নরেন্দ্রনাথ বাবুর চিকিৎসা করার অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনেই অস্ত্রোপচার করেন স্বনামধন্য চিকিৎসক। রবিবার দুপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন জননেতা।

Share: