Saturday, 20 Jun 2026

তাল পাতা দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগালেন শিল্পী। দুর্গাপুর শিল্পাঞ্চলের মুচিপাড়া ??

IMG

দুর্গাপুর শিল্পাঞ্চলের মুচিপাড়া লাগোয়া খাটপুকুর এলাকার বাসিন্দা শিল্পী ধনঞ্জয় দাস তাল পাতা দিয়ে সরস্বতীর প্রতিমা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। শুধুমাত্র নতুন ভাবনা নয়, পরিবেশবান্ধব এই সৃষ্টিকে কুর্নিশ জানাচ্ছেন সবাই। সাধারণত আমরা তালপাতার পুঁথি কিংবা হাতপাখা দেখে অভ্যস্ত। কিন্তু তাল পাতা দিয়ে নির্মিত বাগদেবীর প্রতিমা নজর কেড়েছে সকলের।  


শিল্পী ধনঞ্জয় দাস ছোটবেলা থেকেই দাদু ও বাবার হাত ধরে মাটির কাজ ও প্রতিমা তৈরি শুরু করেছিলেন। তাঁর নিপুণ হাতের ছোঁয়ায় বিভিন্ন ধরনের মাটির মূর্তি যেন প্রাণ পেয়ে ওঠে। শুধু মাটির মধ্যেই সীমাবদ্ধ নন তিনি, সমুদ্রের চরে বালিতেও নানা শিল্পকলা ফুটিয়ে তুলেছেন। এবার তাঁর ভাবনায় এসেছে এক নতুন দৃষ্টিভঙ্গি—তালপাতার সরস্বতী প্রতিমা। মাত্র চার থেকে পাঁচটি তাল পাতা ব্যবহার করে তিনি দশ থেকে বারো দিন ধরে মায়ের এই অপূর্ব মূর্তি গড়ে তুলেছেন।


Share: