Saturday, 20 Jun 2026

কাঁকসার মলানদিঘীএলাকায় ব্যাপক জল অপচয়ের অভিযোগ

IMG

পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের আকন্দারা এলাকায় পঞ্চায়েতের বসানো সৌরশক্তি চালিত জলের ট্যাঙ্ক ফেটে গিয়ে অবিরাম জল পড়ছে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ফেটে যাওয়া ট্যাঙ্কের ফুটো দিয়ে যেমন জল পড়ছে, তেমনই সবসময় সুইচ অন থাকায় ওভারফ্লো পাইপ দিয়েও জল বেরোচ্ছে। এর ফলে একদিকে জল অপচয় হচ্ছে, অন্যদিকে আকন্দারার গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে পথচারীদের সমস্যায় পড়তে হচ্ছে।


স্থানীয়দের অভিযোগ, এই সমস্যাটি প্রায় ১৫ দিন ধরে চললেও পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আকন্দারার বাসিন্দা শ্রাবণী বাউরি বলেন, "আমরা অনেকবার পঞ্চায়েতকে জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন সন্ধ্যার পর ট্যাঙ্ক ফাঁকা হয়ে যাচ্ছে। দ্রুত ট্যাঙ্ক মেরামতের দাবি জানাচ্ছি।"


তবে এ বিষয়ে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান কোনো মন্তব্য করতে চাননি। এদিকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, "পঞ্চায়েতের সঙ্গে কথা বলে দ্রুত ট্যাঙ্ক মেরামতের ব্যবস্থা করা হবে। সাধারণ মানুষের যাতে আর সমস্যা না হয়, তা নিশ্চিত করা হবে।

Share: