Saturday, 20 Jun 2026

উখড়া ঝুলন মেলায় আর্থিক দুর্নীতির অভিযোগ

IMG

ঝুলন মেলাকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তাল। দুর্নীতির আঁতুঘরে পরিণত হয়েছে মেলা স্থল বলে অভিযোগ গ্রামবাসীর। মেলা কমিটির কাছে জবাব চাইলেন তারা। উখড়া ঝুলন মেলার মাঠের আর্থিক দুর্নীতি, সমাজবিরোধীদের দাদাগিরি, এবং অব্যবস্থার জন্য মেলা কমিটির কাছে জবাবদিহি দাবি করছে গ্রামবাসী। এই অভিযোগকে কেন্দ্র করে অন্ডালের উখড়া এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। "সৌজন্য উখড়া গ্রামবাসী" নামে এক পোস্টার ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে। ঐতিহ্যবাহী উখড়া ঝুলন মেলায় শুধু অন্ডালের মানুষ নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ ভিড় করেন। ঠাকুর দর্শনের পর উখড়া স্কুল মাঠে মেলা জমে ওঠে। এবার সেই মেলার মাঠে আর্থিক দুর্নীতি নিয়ে পোস্টার ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Share: