Saturday, 20 Jun 2026

চুরি করতে গিয়ে হাতেনাতে চোর ধরা পড়ল দুর্গাপুরে

IMG

দুর্গাপুরে বিদ্যুৎ দফতরের ডিস্ট্রিবিউশন পয়েন্টের স্টিলের দরজা চুরির ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক টোটো চালক। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ তাকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত টোটো চালকের নাম মিলন রায়, যার বাড়ি দুর্গাপুর থানার কুড়ুরিয়া এলাকায়। এই ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সিটি সেন্টারের উর্বশী এলাকায়। জানা গেছে, দুর্গাপুজোর আগ থেকেই সিটি সেন্টারের বিভিন্ন প্রান্তে ইলেকট্রিকের প্যানেল ও বক্স চুরি হচ্ছিল। বিদ্যুৎ দফতর তদন্ত শুরু করে। বৃহস্পতিবার দুপুরে টোটো চালক উর্বশী এলাকা থেকে ইলেকট্রিক বক্সের সামগ্রী চুরি করে টোটোতে চাপিয়ে পালানোর চেষ্টা করে। তখনই বিদ্যুৎ দফতরের কর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ টোটো চালককে টোটোসহ গ্রেফতার করে এবং চুরি হওয়া ইলেকট্রিক বক্সের দরজা উদ্ধার করে। বিদ্যুৎ দফতরের কর্মী তাপস বাগদী বলেন, "টোটো চালক ইলেকট্রিক বক্স প্যানেলসহ চুরি করে পালাচ্ছিল। বিভিন্ন প্রান্তে একই ধরনের ঘটনা ঘটছিল। সকাল থেকেই আমরা ওই টোটোকে খুঁজছিলাম এবং দুপুরে উর্বশী এলাকায় দেখতে পেয়ে তাকে ধরে ফেলি ও পুলিশের হাতে তুলে দিই।"

Share: