Saturday, 20 Jun 2026

সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের আইনজীবীদের একাংশের

IMG

সিপিএমের জেলা সম্পাদক ও প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বিতর্কে জড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে। শুক্রবার, দুর্গাপুর আদালতের কিছু আইনজীবী সিটি সেন্টার ফাঁড়িতে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।


দুর্গাপুর আদালতের আইনজীবী তুষার গুপ্তা অভিযোগ করেন যে সিপিএমের প্রকাশ্য কর্মসূচিতে গৌরাঙ্গ চট্টোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে সাধারণ তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে টেটা দিয়ে শুয়োর মারার কথা বলেছেন। তিনি সাধারণ মানুষকে উস্কানিমূলক মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্যের কারণে যদি কোনো অশান্তির সৃষ্টি হয়, তাহলে সেই জন্য গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কেই দায়ী করতে হবে। এই কারণে আমরা দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছি।

Share: