Saturday, 20 Jun 2026

বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার এসটিএফের

IMG

ঝাড়খন্ড-বাংলা সীমানা লাগোয়া কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে এসটিএফের অভিযান চলাকালীন বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের এসটিএফের বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়।


অভিযানে ১০টি আগ্নেয়াস্ত্র এবং ৫৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জানা গেছে, এগুলি পাশের ঝাড়খন্ড রাজ্য থেকে আনা হচ্ছিল। এ ঘটনায় মুর্শিদাবাদের বাসিন্দা মিনারুল ইসলাম (৩৩) ও সফিকুল মণ্ডল (৩৭) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


ঘটনাটি নিয়ে কুলটি থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে।

Share: