Saturday, 20 Jun 2026

প্রবল বৃষ্টিতে দুর্গাপুরের রাস্তায় নামল ধস

IMG

প্রবল বৃষ্টির কারণে দুর্গাপুরের ফরিদপুর (লাউদোহা) থানার সামনের রাস্তায় ধস নেমেছে, যা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে দেয়। গুরুত্বপূর্ণ এই রাস্তায় ধসের কারণে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করেছে। ঘটনাস্থলে ইসিএল-এর আধিকারিকরাও উপস্থিত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই অঞ্চলে বেশ কয়েকটি কোলিয়ারি রয়েছে।

তবে, ইসিএল-এর আধিকারিকরা জানিয়েছেন যে, এই স্থানের নিচে কয়লা উত্তোলন করা হয়নি। ফলে কী কারণে ধস নামল, তা তাঁরা বুঝতে পারছেন না। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। স্থানীয়দের ধারণা, ভারি বৃষ্টির ফলে ভূগর্ভের মাটি নরম হয়ে এই ধসের ঘটনা ঘটেছে।

Share: