Saturday, 20 Jun 2026

দুর্গাপুর শহরে অনুষ্ঠিত হয়ে গেল ফুল ও সবজি মেলা

IMG

দুর্গাপুর টাউনশিপের কুমারমঙ্গলম উদ্যানে ১ ও ২ ফেব্রুয়ারি দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে আয়োজিত হল ফুল ও সবজি মেলা। এই প্রদর্শনীতে প্রায় ৪০০ জন প্রতিযোগী তাদের নিজের হাতে গড়া বিভিন্ন প্রজাতির ফুল, নানা ধরনের সবজি ও বনসাই গাছের সম্ভার নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের ট্রফি ও শংসাপত্র প্রদান করা হয়, পাশাপাশি বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। প্রদর্শনীর প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত অসংখ্য দর্শনার্থীর ভিড় জমে।  


এদিকে, কুমারমঙ্গলম পার্ক তার পুরনো গৌরব হারিয়েছে। দুর্গাপুরের বহু প্রজন্মের স্মৃতি জড়িয়ে আছে এই পার্কের সাথে। তাই দুর্গাপুর মহকুমার লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের প্রতি আবেদন, দ্রুত এই পার্কের হারানো গৌরব ফিরিয়ে এনে একে পুনরায় অবসর বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।

Share: