Saturday, 20 Jun 2026

তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

IMG

তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। দুর্গাপুরের মঙ্গলচণ্ডী রোড সংলগ্ন একটি কারখানায় আজ সন্ধ্যার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে কালো ধোঁয়া উঠতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কারখানার ভেতরে থাকা আরও কয়েকটি এলাকাকে গ্রাস করে ফেলে। ঘটনাস্থলে তৎক্ষণাৎ দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায়। কারখানার ভেতরে ব্যবহৃত তেলের বেশ কয়েকটি ট্যাংকার ছিল বলে দমকল কর্মকর্তারা জানান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও দমকল বিভাগ ইতিমধ্যে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

Share: